পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে “মির্জাগঞ্জ উপজেলা কল্যাণ ফাউন্ডেশন (MUWF)” এর কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
প্রতিষ্ঠানটি ২০২৪ সালে প্রতিষ্ঠিত হয় এবং এর অস্থায়ী কার্যালয় মির্জাগঞ্জের সুবিদখালী বাজার এলাকায় অবস্থিত। সংগঠনটির মূল লক্ষ্য হচ্ছে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি করা।
নবগঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আবু সালেহ, যিনি পেশায় একজন সহকারী শিক্ষক। সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন মোঃ উজ্জ্বল খান এবং সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন একাধিক সদস্য, যার মধ্যে রয়েছেন মোঃ আনিছুল ইসলাম, মোঃ শাহীন মিয়া, মোঃ কাওছার আকন, মোঃ তাওহীদ ইসলাম ও গফুর আহমেদ রুবেল।
সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আবু নাইম হোসেন। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন মোঃ আতিফুর রহমান সিকদার, মোঃ শান্ত মৃধা, মোঃ সালাউদ্দিন শান্ত (আরিব), মোঃ ইমাম মৃধা, মোঃ জিহাদ মৃধী, মোঃ সোহান ও মোঃ সজীব হোসেন।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ বাইজিদ সিকদার।
কমিটির অধিকাংশ সদস্যই শিক্ষার্থী ও তরুণ সমাজের প্রতিনিধি, যা সংগঠনটির ভবিষ্যৎ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, তারা সমাজের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাবেন এবং মানবিক মূল্যবোধকে এগিয়ে নিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবেন।

0 মন্তব্যসমূহ