কোথায় হারল পাকিস্তান? - টস, বোলিং নাকি ব্যাটিং

 টসের সিদ্ধান্তে কোনো ভুল নয়, শেষের দুটি পর্যায়েই কৌশলগত ভুল ও খারাপ সিদ্ধান্ত নেওয়ায় এমন ফল এসেছে বলে মনে করেন পাকিস্তানের কোচ মাইক হেসন। জাসপ্রিত বুমরাহ’র দ্রুতগতির সুইং করা ইয়র্কারে সাইম আইয়ুব পরাস্ত হন। অন্যদিকে সাহিবজাদা ফারহান, সালমান আগা ও বাবর আজমের শট নির্বাচনে দেখা যায় দ্বিধা ও ভুল পরিকল্পনা। এমন বিব্রতকর হারের পরপরই ঠান্ডা মাথায় মূল্যায়ন করা সহজ হওয়ার কথা নয়, তবে হেসন খোলামেলা কথা বলেছেন।

পাকিস্তানের প্রধান কোচ জানিয়েছেন, ‘প্রতিপক্ষ যখন আপনাকে চাপে ফেলবে, তখন কি আপনি নিজের মৌলিক পরিকল্পনায় অটল থাকবেন, নাকি সেখান থেকে সরে যাবেন? টুর্নামেন্ট যত এগোবে, আমরা আরও চাপে পড়ব। তখন আমাদের প্রতিক্রিয়াই আসল বিষয়। এরা সবাই আন্তর্জাতিক মানের খেলোয়াড়। কিন্তু চাপের মুহূর্তে তারা কি নিজেদের সিদ্ধান্তে আস্থা রাখবে, নাকি পরিকল্পনার বাইরে চলে যাবে? চাপের মুখে আমরা পরিকল্পনা থেকে সরে গেছি। টুর্নামেন্টে এগোতে চাইলে এদিকটাতে আমাদের উন্নতি করতে হবে।’

আইসিসি ইভেন্টে যথারীতি আরও একবার দেখা হলো দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের। ম্যাচে একপেশে দাপট এবং ফলাফলেও কোনো হের-ফের হয়নি। যথারীতি ভারতের কাছে পাত্তা পায়নি পাকিস্তান। টস জিতে এদিন সূর্যকুমার যাদবদের ব্যাটিংয়ে পাঠান পাক অধিনায়ক সালমান আলি আগা। পরবর্তীতে ১৭৬ রানের লক্ষ্য তাড়ায় নেমে পাকিস্তান ৬১ রানের ব্যবধানে হেরেছে।

টসের সিদ্ধান্তে কোনো ভুল নয়, শেষের দুটি পর্যায়েই কৌশলগত ভুল ও খারাপ সিদ্ধান্ত নেওয়ায় এমন ফল এসেছে বলে মনে করেন পাকিস্তানের কোচ মাইক হেসন। জাসপ্রিত বুমরাহ’র দ্রুতগতির সুইং করা ইয়র্কারে সাইম আইয়ুব পরাস্ত হন। অন্যদিকে সাহিবজাদা ফারহান, সালমান আগা ও বাবর আজমের শট নির্বাচনে দেখা যায় দ্বিধা ও ভুল পরিকল্পনা। এমন বিব্রতকর হারের পরপরই ঠান্ডা মাথায় মূল্যায়ন করা সহজ হওয়ার কথা নয়, তবে হেসন খোলামেলা কথা বলেছেন।

পাকিস্তানের প্রধান কোচ জানিয়েছেন, ‘প্রতিপক্ষ যখন আপনাকে চাপে ফেলবে, তখন কি আপনি নিজের মৌলিক পরিকল্পনায় অটল থাকবেন, নাকি সেখান থেকে সরে যাবেন? টুর্নামেন্ট যত এগোবে, আমরা আরও চাপে পড়ব। তখন আমাদের প্রতিক্রিয়াই আসল বিষয়। এরা সবাই আন্তর্জাতিক মানের খেলোয়াড়। কিন্তু চাপের মুহূর্তে তারা কি নিজেদের সিদ্ধান্তে আস্থা রাখবে, নাকি পরিকল্পনার বাইরে চলে যাবে? চাপের মুখে আমরা পরিকল্পনা থেকে সরে গেছি। টুর্নামেন্টে এগোতে চাইলে এদিকটাতে আমাদের উন্নতি করতে হবে।’

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ