বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভাইস-চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আলতাফ হোসেন চৌধুরী পটুয়াখালী জেলা ছাত্রদলের সদস্য সচিব জাকারিয়া আহম্মেদ এর অসুস্থ মায়ের শারীরিক খোঁজখবর নিতে ঢাকা পিজি হাসপাতালে ছুটে যান।
শনিবার (১১ অক্টোবর) দুপুরে তিনি হাসপাতালে উপস্থিত হয়ে চিকিৎসাধীন জাকারিয়ার মায়ের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন।
এ সময় হাসপাতালে আরো ভর্তি ছিলেন লোহালিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মফিজুল মৃধা ও মাদারবুনিয়া ইউনিয়নের অ্যাডভোকেট রেজাউল করিম রেজা। আলতাফ হোসেন চৌধুরী তাদের সাথেও কথা বলেন এবং তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
মানবিক এ উদ্যোগে জেলা ও ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, “দলের সিনিয়র নেতাদের এমন আন্তরিকতা আমাদের অনুপ্রাণিত করে এবং দলের প্রতি ভালোবাসা আরও গভীর করে তোলে।”
প্রবীণ এই বিএনপি নেতা সকলের দ্রুত সুস্থতা কামনা করে বলেন, “আমরা একে অপরের পাশে আছি, মানবিকতার বন্ধনই আমাদের শক্তি।”

0 মন্তব্যসমূহ