শিবির শিক্ষার্থীদের অধিকার ও ন্যায়বিচারের পক্ষে কাজ করে: সুজন চন্দ্র

 

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনকে ঘিরে জমে উঠেছে ক্যাম্পাস।

আগামী ১৬ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ নামে একটি প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির। সেই প্যানেলে চমক হিসেবে রয়েছেন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী সুজন চন্দ্র।

সুজন চন্দ্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

তিনি শিবিরের প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে লড়ছেন।

কেন শিবিরের প্যানেল থেকে প্রার্থী হয়েছেন—এ বিষয়ে জানতে চাইলে সুজন বলেন, “রাকসু নির্বাচন নিয়ে পুরো ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ। আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছি, তাদের মতামত নিচ্ছি। প্রচারণায় ভালো সাড়া পাচ্ছি।”

তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, সংগঠনের মাধ্যমে কাজ করলে শিক্ষার্থীদের কল্যাণে কার্যকর উদ্যোগ নেওয়া যায়। শিবিরের প্যানেল সবসময় শিক্ষার্থীদের অধিকার ও ন্যায়বিচারের পক্ষে কাজ করে—এই নীতি ও চিন্তার সঙ্গে আমার মিল আছে। তাই একসাথে কাজ করলে ইতিবাচক পরিবর্তন সম্ভব।”

নির্বাচন নিয়ে আশাবাদ প্রকাশ করে সুজন চন্দ্র বলেন, “আমাদের প্যানেল আদর্শ, শিক্ষার্থীর স্বার্থ ও বাস্তব কর্মপরিকল্পনা নিয়ে কাজ করছে। শিক্ষার্থীরা পরিবর্তন চায়, আমরা সেই পরিবর্তনের প্রতিনিধি হতে চাই।”

রাকসু নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয়জুড়ে এখন উৎসবের আমেজ বিরাজ করছে। বিভিন্ন প্যানেলের প্রার্থীরা প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ