পটুয়াখালীর মহিপুরে ভুয়া ডাক্তার হারুন অর রশীদকে এক মাসের কারাদণ্ড


নিজস  প্রতিবেদকঃ

পটুয়াখালীর কলাপাড়া মহিপুরে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে হারুন অর রশীদ নামের এক ভূয়া ডাক্তারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইয়াসীন সাদেক বলেন, দীর্ঘদিন ধরে প্রতারণা করছিলেন হারুন অর রশীদ। বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ অনুযায়ী তাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ